আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে টানা জয়ের বিশ্বরেকর্ড গড়া হলো না স্পেনের। টানা ২৪টি ম্যাচ জেতার পর অবশেষে পর্তুগালের কাছে হেরে থামল বিশ্বচ্যাম্পিয়নদের ক্রিকেট দলের জয়যাত্রা। বিশ্বকাপ ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’-এর ফাইনালে স্পেনকে ৫৭ রানে হারিয়ে দিয়েছে পর্তুগাল। আর এই হারের ফলেই নতুন এক ইতিহাস গড়া থেকে বঞ্চিত হলো স্প্যানিশরা।
ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পর্তুগাল সংগ্রহ করেছিল ১৬০ রান। জবাবে রান তাড়া করতে নেমে মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় স্পেনের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন ড্যানিয়েল ডোয়েস-কায়ে। পর্তুগালের পক্ষে বল হাতে দারুণ নৈপুণ্য দেখান দুই পেসার সেবাস্টিয়ান অলিভিয়েরা ও জেরেমি মার্টিন্স, যারা প্রত্যেকেই দুটি করে উইকেট নেন। এছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত বাঁহাতি স্পিনার সিরাজউল্লাহ খাদেম ১৯ রান খরচায় শিকার করেন গুরুত্বপূর্ণ ২ উইকেট।
এই ম্যাচে মাঠে নামার আগে স্পেন জাতীয় ক্রিকেট দলের নামের পাশে ছিল টানা ২৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ড। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই জয়যাত্রা চলেছিল ২০২৬ সালের ১৮ আগস্ট পর্যন্ত। পর্তুগালের কাছে হেরে যাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি আর ভাঙা হলো না স্পেনের। এর আগে ১৯৪৬ থেকে ১৯৫১ সালের মধ্যে টানা ২৫টি টেস্টে অপরাজিত থাকার ঐতিহাসিক রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া।
স্পেনের বিপক্ষে এই স্মরণীয় জয়ে ২০২৭ সালের ইউরোপ কোয়ালিফায়ারে নিজেদের জায়গা নিশ্চিত করে নিয়েছে পর্তুগাল। সেখান থেকে দলটির সামনে সুযোগ থাকবে ২০blank২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে খেলার। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ময়জেস হেনরিকসের অধীনে বিশ্বকাপ ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ারে টানা ৫টি ম্যাচ জিতেছে পর্তুগাল। এই জয়ের সুবাদে তারা ইউরোপ কোয়ালিফায়ারে জার্সি ও ডেনমার্কের সঙ্গে যোগ দিল, যেখানে খেলবে স্কটল্যান্ডও। অন্যদিকে, ইউরোপের বাকি দুই দল ইতালি ও নেদারল্যান্ডস সরাসরি গ্লোবাল কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করেছে।
সেখান থেকে ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে ওঠার সুযোগ থাকছে তাদের।অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ময়জেস হেনরিকসের অধীনে বিশ্বকাপ ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ারে দলটি জিতেছে টানা ৫টি ম্যাচ।