শার্শায় ১০ পিস ইয়াবা/সহ যুবক গ্রে/প্তার
মোঃ মিলন হোসেন যশোর শার্শা উপজেলা প্রতিনিধি
যশোরের শার্শায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়া/বা ট্যাবলে/টসহ মোহাম্মদ আবীর হাসান (২১) নামে এক যুবককে গ্রে/প্তার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট ২০২৬) রাত ১০টা ৪০ মিনিটের দিকে শার্শা থানাধীন বসতপুর বড় কলোনী মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
শার্শা থানার এসআই (নিঃ) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় বসতপুর বড় কলোনী মোড়ে মোশারফ হোসেনের ফলের দোকানের সামনে বসতপুর-গোগা সড়কে অভিযান চালিয়ে আবীর হাসানকে গ্রে/প্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে ১০ পিস মাদক/দ্রব্য ইয়াবা ট্যাব/লেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার মোহাম্মদ আবীর হাসান শার্শা থানার বসতপুর (কাছারীপাড়া) গ্রামের মোহাম্মদ কবির হোসেনের ছেলে।
এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মাম/লা রুজু করা হয়েছে। গ্রে/প্তার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।