কুমিল্লার চৌদ্দগ্রামে (১০) বিজিবি’র অভিযানে ৮০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

​বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: মোঃ আবিদ হাসান
কুমিল্লার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মা/দ/ক/দ্রব্য জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
​সোমবার (২৪ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার আমানগণ্ডা সীমান্ত ফাঁড়ির (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকায় এই সফল অভিযান পরিচালনা করা হয়।
​বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পেরিয়ে ভারত থেকে মা/দ/কে/র একটি বড় চালান বাংলাদেশে আনা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে আমানগণ্ডা সীমান্ত এলাকায় বিজিবি’র একটি চৌকস টহল দল অবস্থান নেয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০ কেজি ভারতীয় গাঁ/জা উদ্ধার করে জব্দ করা হয়।
​জব্দকৃত মা/দ/ক/দ্র/ব্য বিষয়ে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও মা/দ/ক বিস্তার রোধে বিজিবি’র কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।