যশোরের শার্শা উপজেলার নাভারণ উচ্চ বালিকা বিদ্যালয়ে তথ্য সংগ্রহের দায়িত্ব পালনকালে পাঁচ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মোঃ মিলন হোসেন যশোর শার্শা উপজেলা প্রতিনিধি

সোমবার (২৪ আগস্ট) আয়োজিত এ মানববন্ধনে বক্তারা হামলার ঘটনায় অভিযুক্ত প্রভাষক মামুনুর রশিদ, মেহেদী হাসান জনি, কামাল হোসেন ও শফিউদ্দিনকে দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ ও তথ্য সংগ্রহের দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে সাংবাদিকদের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে।

তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।