কেরানীগঞ্জে সড়ক সংস্কার ও সেতুর নামকরণের শুভ উদ্বোধন
মোঃ রনি হাবিব বিশেষ প্রতিনিধি ( ঢাকা)
কেরানীগঞ্জ, ঢাকা, ২৪ আগস্ট ২০২৬: কেরানীগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আজ “কেরানীগঞ্জ (কোনাখোলা)-খোলামোড়া-হযরতপুর-ইটাভাড়া-হেমায়েতপুর” সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন এবং “শহীদ কাজী নাজিম উদ্দীন সেতু” নামকরণের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
হযরতপুর ইউনিয়নে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি জনাব আমান উল্লাহ আমান, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি আমান উল্লাহ আমান এমপি বলেন, “কেরানীগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই সড়কটির সংস্কার। এই সড়ক চালু হলে কোনাখোলা থেকে হেমায়েতপুর পর্যন্ত ৫টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ উপকৃত হবে। শহীদ কাজী নাজিম উদ্দীনের নামে সেতুর নামকরণ করে আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।”
এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।