১১ দিন পর অজ্ঞাত ব্যক্তির মর/দেহ দাফন, ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে ২৬৯তম
মোহাম্মদ  আশরাফুল ইসলাম : প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় ট্রেনে কাটা পড়ে নি/হত অজ্ঞাত এক ব্যক্তির মর/দেহ ১১ দিন পর দাফন করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত না হওয়ায় সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে বেওয়ারিশ হিসেবে মরদে/হটি দাফন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর জানিয়েছে, এটি তাদের উদ্যোগে দাফন করা ২৬৯তম বেওয়ারিশ মরদেহ।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকার ২১৪/৮-৯ কিলোমিটার পয়েন্টে অজ্ঞাত একটি ট্রেনের নিচে কা/টা পড়ে আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তি নিহত হন। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর/দেহ উদ্ধার করে।

পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর/দেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করলেও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে পরিচয় শনাক্তের জন্য রেলওয়ে পুলিশ, পিবিআই ও ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ ও প্রচার করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে ১১ দিন অপেক্ষার পর সোমবার বিকেলে মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।

রেলওয়ে পুলিশের ধারণা, নি/হত ব্যক্তি আখাউড়ার খড়মপুর কেল্লা শাহ্ মাজারের বার্ষিক ওরশে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘ/টনার শিকার হয়ে থাকতে পারেন।

আখাউড়া রেলওয়ে থানার অস্বাভাবিক মৃ/ত্যু মামলা নম্বর-৩০/২৬, তারিখ ১৩ আগস্ট ২০২৬।

ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর জানিয়েছে, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত তাদের উদ্যোগে মোট ২৬৯টি বেওয়ারিশ মর/দেহ দাফন করা হয়েছে।