যশোরের শার্শা সীমান্তে ১০ পিস ইয়া/বা ট্যাবলে/টসহ মুছা (২৪) নামে এক যুবককে গ্রে/প্তার করেছে পুলিশ।
মোঃ মিলন হোসেন : যশোর শার্শা উপজেলা প্রতিনিধি
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে সীমান্তের আমলাই গ্রামের মিজানুর রহমান বিশ্বাসের চায়ের দোকানের সামনে সাতমাইল-গোগা সড়কের ওপর থেকে তাকে গ্রে/প্তার করা হয়।
গ্রেপ্তা/র মুছা শার্শা থানার গোগা ইউনিয়নের আমলাই গ্রামের আহম্মদ আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই মোস্তাক আহামেদের নেতৃত্বে পুলিশের একটি দল বসতপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন মুছাকে আটক করে তল্লাশি চালালে তার হেফাজত থেকে ১০ পিস ই/য়াবা ট্যা/বলেট উদ্ধার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে শার্শা থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে যশোর আদালতে পাঠানো হবে।