কাঁঠালিয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক মমিনউদ্দিন
ঝালকাঠি প্রতিনিধি: মোঃ সুমন হাওলাদার
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় জেলা প্রশাসক মমিন উদ্দিন ফিতা কেটে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা উপজেলা বিএনপির সভাপতি জালাল আকন।
পরে বিকেল ৪টায় কাঁঠালিয়া অডিটরিয়াম ভবনে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ মমিনউদ্দিন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।