নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। সরকারি তথ্য অনুযায়ী, উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও এখনো ৪০৩ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৬১ জন নেপালি এবং ৩৪১ জন বিদেশি নাগরিক। বিদেশি নিখোঁজ ব্যক্তিদের তালিকায় ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন নাগরিক রয়েছেন। ধারণা করা হচ্ছে, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে মোট ২৬টি দেশের নাগরিক অন্তর্ভুক্ত রয়েছেন।
পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজ ব্যক্তিদের একটি বড় অংশ ভারত ও নেপালের সীমান্তবর্তী মানস সরোবরের উদ্দেশে যাত্রা করেছিলেন। উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রসুয়ার ভোতকোশি নদী এলাকা থেকে পুলিশ ১১৪ জনকে জীবিত উদ্ধার করেছে। এছাড়া নেপাল সেনাবাহিনী এবং বেসরকারি হেলিকপ্টারের সহায়তায় আরও ৮০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
এই দুর্যোগে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতিতে পুরো জাতি স্তম্ভিত। তিনি এই ঘটনাকে ‘ভয়াবহ’ ও ‘আকস্মিক’ উল্লেখ করে নিহতদের প্রতি শ্রদ্ধা এবং স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী আরও জানান, উদ্ধার অভিযান পরিচালনায় সরকার কোনো বিলম্ব করছে না এবং তাৎক্ষণিকভাবে সব ধরনের সক্ষমতা কাজে লাগানো হচ্ছে।
নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ।
তাদের মধ্যে ২৯ জনকে বেসরকারি হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়।.নেপালে আকস্মিক বন্যায় ১০৫ ভারতীয়সহ ৩৮৪ পর্যটক নিখোঁজ, নিহত ৫৫.প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন, প্রাণঘাতী আকস্মিক বন্যার ঘটনায় তাঁর হৃদয় ভারাক্রান্ত।