সেন্ট যোসেফ কলেজ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে নিজস্ব ভর্তিপ্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তি করবে প্রতিষ্ঠানটি। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত কলেজের ওয়েবসাইটের নির্ধারিত লিংকে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে বাংলা ও ইংরেজি ভার্সনে আবেদনের ক্ষেত্রে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৫ থাকতে হবে এবং উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থাকা আবশ্যক। ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদনের জন্য ন্যূনতম জিপিএ-৩.৫০ এবং মানবিক বিভাগে ন্যূনতম জিপিএ-৩.০০ নির্ধারণ করা হয়েছে। মোট ৬৫০টি আসনের মধ্যে বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সনে ৪০০, ইংরেজি ভার্সনে ১০০, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮০ এবং মানবিক বিভাগে ৭০টি আসন রয়েছে।

আবেদন ফি বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে, যা অফেরতযোগ্য। বিকাশ, নগদ, রকেট, নেক্সাস, এমটিবিএল, ভিসা কার্ড ও মাস্টারকার্ডের মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে। আবেদনকারীকে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট অনুযায়ী সঠিক তথ্য প্রদান করতে হবে। অসম্পূর্ণ আবেদন, ভুল তথ্য প্রদান বা একাধিকবার আবেদনের ক্ষেত্রে আবেদন বাতিল বলে গণ্য হবে। ফরম পূরণের পর প্রবেশপত্র ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি পরীক্ষার জিপিএ-এর ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষা এসএসসি ২০২৬-এর সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিভাগের জন্য বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য বাংলা, ইংরেজি, গণিত, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ ও আইসিটি এবং মানবিক বিভাগের জন্য বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, আইসিটি ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে প্রশ্ন থাকবে। বিজ্ঞান বা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অন্য বিভাগে আসতে ইচ্ছুক শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময় প্রবেশপত্রে উল্লেখ থাকবে, তবে জরুরি প্রয়োজনে তারিখ পরিবর্তনের ক্ষমতা কলেজ কর্তৃপক্ষের রয়েছে। পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস ১০ সেপ্টেম্বর দুপুর ১২টায় কলেজের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। পরীক্ষার দিন মূল প্রবেশপত্র, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্টের কপি সঙ্গে রাখা বাধ্যতামূলক। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে।

ভুল তথ্য দেওয়া, আবেদনপত্র অসম্পূর্ণ রাখা অথবা একই শিক্ষার্থী একাধিকবার আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।.হলি ক্রস কলেজে একাদশে ভর্তি, আসন ১৩৩০, দেখুন আবেদনের বিস্তারিত.লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি পরীক্ষার ফলাফল ও জিপিএর ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।.লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এসএসসি ২০২৬-এর সিলেবাস অনুযায়ী।