মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকায় এই কৌশলগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ইউএস নেভাল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, রণতরীটি সাত মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকবে।
বুধবার সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ড্যারিল কডল এবং নৌবাহিনীর মাস্টার চিফ পেটি অফিসার জন পেরিম্যান। তারা জানান, থিওডোর রুজভেল্ট, এর সঙ্গে থাকা সহযোগী যুদ্ধজাহাজগুলো এবং রণতরীতে মোতায়েন থাকা ক্যারিয়ার এয়ার উইং-১১ এই মিশনে অংশ নেবে।
এই নতুন মোতায়েনের মাধ্যমে থিওডোর রুজভেল্ট বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত জাপানভিত্তিক ইউএসএস জর্জ ওয়াশিংটনকে প্রতিস্থাপন করবে। ইউএসএস জর্জ ওয়াশিংটন গত সপ্তাহেই মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের আওতাধীন অঞ্চলে প্রবেশ করেছে।