২৫ পুরিয়া হেরো/ইনসহ ওয়ারেন্টভুক্ত আসামি মিরাজ গ্রেপ্তার, আরেক মামলায় মুক্তার আলী আটক
মোঃ মিলন হোসেন যশোর শার্শা উপজেলা প্রতিনিধি
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ২৫ পুরিয়া হেরোইনসহ আব্দুল্লাহ আল মিরাজ (মিরাজ) নামে এক ব্যক্তিকে গ্রে/প্তার করা হয়েছে। একই অভিযানে মুক্তার আলী (৪৫) নামে আরও একজনকে আটক করেছে পুলিশ।
গ্রেপ্তার আব্দুল্লাহ আল মিরাজ বেনাপোলের দুর্গাপুর গ্রামের রেজাউল ইসলাম লুলুর ছেলে। পুলিশ জানিয়েছে, মিরাজের বিরুদ্ধে মাদক সংক্রান্ত অভিযোগের পাশাপাশি আদালতের ওয়ারেন্ট রয়েছে।
অন্যদিকে আটক মুক্তার আলী (৪৫) বেনাপোলের গয়ড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে মিরাজকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি আরশাফ হোসেন বলেন, “কোনো অপরাধীর ঠিকানা বেনাপোল হবে না। প্রত্যেক অপরাধীকে তার অপরাধের জন্য শাস্তি পেতে হবে। মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।