বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ দূতাবাসের এক বার্তায় এই শুভেচ্ছা ও অভিনন্দন বার্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এই অভিনন্দনপত্র হস্তান্তরের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। সেখানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস (CIS) উইংয়ের মহাপরিচালক এস এম মাহবুবুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় রাষ্ট্রদূত প্রেসিডেন্ট পুতিনের পক্ষ থেকে পাঠানো অভিনন্দনপত্রটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।