পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ (PUB)-এর ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে “Farewell & Orientation–2026” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৯/০৮/২০২৬ শনিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের Student Center-এ আয়োজিত অনুষ্ঠানে বিভাগের B.A (Hon’s) 46th ও 47th Batch এবং B.A (Hon’s) 54th ও M.A (Preli) 54th Batch-এর শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের Board of Trustees-এর সদস্য মাহমুদুর রহমান। সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. রেজাউল করিম জাহাঙ্গীর।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ নজমুল হাসান, Prof. Dr. A K M মাহবুবুজ্জামান ও মো. আবুবকর সিদ্দিক। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ্যাক্টিং) শাহ নুরুননবী এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মো. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। বক্তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মজীবনে নৈতিকতা, জ্ঞানচর্চা এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।