কাঁঠালিয়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন চলছে উৎসবমুখর পরিবেশে
ঝালকাঠি প্রতিনিধি: মোঃ সুমন হাওলাদার
ঝালকাঠির কাঁঠালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
নির্বাচন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার ও প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। এখন পর্যন্ত ভোটগ্রহণে কোনো ধরনের অনিয়মের অভিযোগ বা অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। ভোটার ও প্রার্থীরাও নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেছেন।
নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীরা জানান, ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়মের সুযোগ দেওয়া হবে না।
সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলার কথা রয়েছে।