ভূমি কর্মকর্তার সঙ্গে ব্যক্তির ঔদ্ধত্যপূর্ণ আচরণ।
ঝালকাঠি প্রতিনিধি : মোঃ সুমন হাওলাদার
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের বনাই বাজারের দক্ষিণ পাশে অনুমতি ছাড়া সরকারি জমিতে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্বপন সিং নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, সরকারি জমিতে পাকা ঘর নির্মাণের কাজ বন্ধ রাখতে বললে ইউনিয়ন ভূমি কর্মকর্তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন তিনি। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘ম্যাজিস্ট্রেট হোক না হয় ম্যাজিস্ট্রেটের বাপ হোক—সে কী করতে পারবে?’