যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজা/প্রাপ্ত ও পরোয়ানাভুক্ত এক আসা/মিকে গ্রে/প্তার করা হয়েছে।
মোঃ মিলন হোসেন : যশোর শার্শা উপজেলা প্রতিনিধি
গ্রেপ্তার আসামির নাম আলামিন। তিনি শার্শা উপজেলার পাঁচভূলাট দক্ষিণপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে পুলিশ জানায়, শার্শা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আলামিনকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি এসসি নম্বর-২৯৯/২০ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।