বিশ্বকাপ ফুটবল চলাকালে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), ফ্রিজ, এলইডি টিভি ও ওভেনসহ নানা পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে মেগা কুইজের ৪ জন এবং ১ম থেকে ৪র্থ পর্ব পর্যন্ত বিজয়ী ১৬ জনের মধ্যে মোট ১৪ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় দুজন বিজয়ী অনুপস্থিত ছিলেন। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পক্ষ থেকে পুরস্কার প্রদান করেন সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর অগাস্টিন সুজন এবং অ্যাডিশনাল ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, মহাব্যবস্থাপক (সার্কুলেশন সেলস) অরূপ কুমার ঘোষ এবং উপমহাব্যবস্থাপক (বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট) মোহাম্মদ হাসান তারেক।

মেগা কুইজের প্রথম পুরস্কার শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) জিতেছেন চট্টগ্রামের অভিজিৎ চক্রবর্ত্তী। পুরস্কার পাওয়ার পর তিনি জানান, এর আগেও বিভিন্ন কুইজে অংশ নিয়ে ছোটখাটো পুরস্কার পেলেও এবারই প্রথম মেগা পুরস্কার পেয়েছেন। মেগা কুইজের অন্য তিন বিজয়ী হলেন চট্টগ্রামের ডা. আবরার মাসুদ (ফ্রিজ), ঢাকার আব্দুল (স্মার্ট টিভি) ও চট্টগ্রামের শারমিন (ওভেন)।

এছাড়া বিভিন্ন পর্বের বিজয়ীরা হলেন: ১ম পর্বের ঢাকার সাবাহ্ বিন কামাল (ব্লেন্ডার), খায়রুন্নেছা (ইলেকট্রিক আয়রন), আব্দুল কাদের সরকার (টর্নেডো ফ্যান) ও সাথী (ফিচার ফোন)। ২য় পর্বের ঢাকার ফারহানা (ব্লেন্ডার), কুমিল্লার ইসমাইল (ইলেকট্রিক আয়রন ও টর্নেডো ফ্যান) ও ঢাকার দাদন (ওভেন)। ৩য় পর্বের কুমিল্লার জান্নাত (ব্লেন্ডার), মো. আতাউর রহমান (ইলেকট্রিক আয়রন), ঢাকার খাদিজা (টর্নেডো ফ্যান) ও ঢাকার খাদিজা (ফিচার ফোন)। ৪র্থ পর্বের কুমিল্লার ইসমাইল (ব্লেন্ডার), কুমিল্লার জেসমিন (ইলেকট্রিক আয়রন), ঢাকার পারুল আক্তার (টর্নেডো ফ্যান) ও বরিশালের মো. মারজান দেওয়ান (ফিচার ফোন)।