সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল (পে-স্কেল)-২০২৬ এর অনুমোদন দিয়েছে সরকার। সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নতুন বেতন কাঠামো অনুমোদিত হয়। বৈঠক সংশ্লিষ্ট সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন এই বেতন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেডই বহাল রাখা হয়েছে। অনুমোদিত স্কেল অনুযায়ী, ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। অন্যদিকে, প্রথম গ্রেডের কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ নির্ধারিত বেতন ধরা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নতুন এই বেতন স্কেল চলতি বছরের ১লা জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।