প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০: ২৯

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ফরিদপুর জেলা শাখার সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের নেতৃত্বে শহরের লক্ষ্মীপুর এলাকায় একটি মশাল মিছিল বের করা হয়েছে। গতকাল রাত সাড়ে ১১টার দিকে আয়োজিত এই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা রিয়ান তার নিজস্ব ফেসবুক আইডিতেও পোস্ট করেছেন।

ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ৩০ জনের একটি দল হাতে প্রজ্জ্বলিত মশাল ও শোক র‌্যালির ব্যানার নিয়ে স্লোগান দিয়ে এগিয়ে যাচ্ছে। ব্যানারটিতে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের ছবিসহ কালো রঙের আবহ ছিল। মিছিলের একদম সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান।

ফেসবুকে ভিডিওটি পোস্ট করে তিনি দাবি করেন, ফরিদপুরে আওয়ামী লীগের রাজনীতি মুখ থুবড়ে পড়বে না এবং দ্বিগুণ শক্তি নিয়ে জয় বাংলার স্লোগানে ফরিদপুরের মাটি কম্পিত হবে। তিনি নিজেকে এবং তার সহযোগীদের শেখ হাসিনার ঘাঁটির অতন্দ্র প্রহরী হিসেবে উল্লেখ করে লিখেছেন, ২ বছরের বেশি সময় ধরে লড়াই চলছে এবং জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তারা এই লড়াই চালিয়ে যাবেন।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত এই ছাত্রলীগ নেতা ফরিদপুরে দায়েরকৃত একাধিক হত্যা ও বিস্ফোরক মামলার পলাতক আসামি। এসব মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশাপাশি তাকেও আসামি করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান জানান, মিছিলের খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়েছিল, তবে সেখানে মিছিলের কোনো আলামত পাওয়া যায়নি।

ভিডিওটি ফেসবুকে পোস্ট করে রিয়ান লেখেন: ‘আগস্ট ৩১ তারিখ ২০২৬, স্থান:- ফরিদপুর শহর ১৭ নং ওয়ার্ড, লক্ষিপুর। সময়:- রাত ১১.০০ মিনিট। যতবার মনে করবেন ফরিদপুরে আওয়ামী লীগের রাজনীতি মুখ থুবড়ে পড়বে, ঠিক ততবার দ্বিগুণ শক্তি নিয়ে এক একজন রিয়ান থেকে শত শত রিয়ান, শত শত থেকে হাজার হাজার রিয়ানের জয় বাংলার স্লোগানে কম্পিত হব