যশোরের শার্শায় মাদ/কবিরোধী অভিযান চালিয়ে ৪০টি ইয়া/বাসহ এক মাদ/ক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মোঃ মিলন হোসেন: যশোর শার্শা উপজেলা প্রতিনিধি
আটক ব্যক্তি বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে রেজাউল।
পুলিশ জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার টেংরা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছবেদাগাছতলা মোড় থেকে রেজাউলকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৪০টি ইয়া/বা ট্যাব/লেট উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
এ ঘটনায় আটক রেজাউল ও অজ্ঞাতপরিচয় আরও একজনের বিরুদ্ধে শার্শা থানায় লিখিত এজাহার দেওয়া হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।