কাঠালিয়ায় বজ্রপাতে নিহত ১

ঝালকাঠি প্রতিনিধি : মোঃ সুমন হাওলাদার

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে বজ্রপাতে মোঃ দেলোয়ার খান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত মোঃ দেলোয়ার খান দক্ষিণ চেঁচরী গ্রামের সাবেক গ্রাম পুলিশ মোঃ হারুন খানের বড় ছেলে।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরের আগে বজ্রপাতে তিনি নিহত হন বলে জানা গেছে।