আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর–আশুলিয়া অংশ উদ্বোধন

মোঃ রনি হাবিব
বিশেষ প্রতিনিধি সাভার ঢাকা

আশুলিয়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধউর–আশুলিয়া অংশের চলাচলের উপযোগী অংশের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ ০২ সেপ্টেম্বর ২০২৬, রোজ বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আশুলিয়া, ঢাকা এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক্সপ্রেসওয়ের ধউর–আশুলিয়া অংশের উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী জনাব শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম জাহাঙ্গীর হোসেন, মাননীয় সংসদ সদস্য, ঢাকা-১৮। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে এই অঞ্চলের যানজট কমবে এবং ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুত হবে।”

এমপি এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “আশুলিয়া এখন শিল্প ও আবাসনের কেন্দ্র। এই এক্সপ্রেসওয়ে চালু হওয়ায় এখানকার মানুষের সময় ও ভোগান্তি দুই-ই কমবে। আমি প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”

উল্লেখ্য, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়িত হলে আশুলিয়া, সাভার ও গাজীপুরের লাখো মানুষ উপকৃত হবে।