দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে বৃহস্পতিবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে হাম ও হামসদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯৮৬ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ৪৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৯৬৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং বাকি ৮০ জনের হাম শনাক্ত হয়েছে।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২৭ জনে। এছাড়া হামের উপসর্গ দেখা দিয়েছে এমন রোগীর সংখ্যা ১ লাখ ৬১ হাজার ১৪৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।