ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ পিস ইয়াবাসহ কাইয়ুম গ্রেপ্তার

জেলা প্রতিনিধি : মোঃ আশরাফুল ইসলাম ।

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ পিস ইয়াবাসহ কাইয়ুম গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মোড়াইল এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাইয়ুম চৌধুরী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উত্তর মোড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কাইয়ুম চৌধুরী ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

শহরের ২ নম্বর ফাঁড়ি পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারের সময় কাইয়ুমের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, কাইয়ুমের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে। এসব মামলা বর্তমানে বিচারাধীন।

পুলিশের দাবি, কাইয়ুম ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া শহরের রেলস্টেশনকেন্দ্রিক উত্তর মোড়াইল, সরকারপাড়া, বণিকপাড়া ও নওগাঁট ভবন এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে। বিশেষ করে যুবসমাজ ও শিক্ষার্থীদের মধ্যে মাদক ছড়িয়ে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

পুলিশ আরও জানায়, কৌশলগতভাবে অভিযান পরিচালনা করে কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়েছে। তার গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাইয়ুম চৌধুরী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উত্তর মোড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কাইয়ুম চৌধুরী ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

শহরের ২ নম্বর ফাঁড়ি পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারের সময় কাইয়ুমের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, কাইয়ুমের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে। এসব মামলা বর্তমানে বিচারাধীন।

পুলিশের দাবি, কাইয়ুম ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া শহরের রেলস্টেশনকেন্দ্রিক উত্তর মোড়াইল, সরকারপাড়া, বণিকপাড়া ও নওগাঁট ভবন এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে। বিশেষ করে যুবসমাজ ও শিক্ষার্থীদের মধ্যে মাদক ছড়িয়ে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

পুলিশ আরও জানায়, কৌশলগতভাবে অভিযান পরিচালনা করে কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়েছে। তার গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।