ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন রফিকুল ইসলাম জামাল।
ঝালকাঠি প্রতিনিধি : মোঃ সুমন হাওলাদার
ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালকে ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে নতুন ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়। এর মধ্যে ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
নতুন দায়িত্বের মাধ্যমে তিনি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, সংসদীয় নজরদারি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সুপারিশ প্রণয়নে কমিটির নেতৃত্ব দেবেন।
রফিকুল ইসলাম জামালকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়ায় ঝালকাঠি-১ আসনের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।