নেপালের আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে দীর্ঘ ১০ দিন আটকে থাকার পর লুহাইতাও নামে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। নেপালি সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেট বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) নেপালি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নেপালি সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকর্মীদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল সুড়ঙ্গের প্রায় ২২৫ মিটার ভেতর থেকে ওই চীনা নাগরিককে উদ্ধার করেছে।
একই দিনে নুয়াকোটের বেত্রাবতিতে আরেকটি উদ্ধার অভিযান পরিচালনা করেছে সশস্ত্র পুলিশ বাহিনী। সেখানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া চারতলা একটি বাড়ির ওপরের তলা থেকে ৬০ বছর বয়সী চণ্ডিকা শ্রেষ্ঠাকে উদ্ধার করা হয়। সশস্ত্র পুলিশ পরিদর্শক সুমন কুমার বিকের নেতৃত্বে নয় সদস্যের একটি দল বিদুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে এই অভিযানটি সম্পন্ন করে।