প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ১২ (05 September 2026, 23:12)
এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে চীন সফরে থাকা বাংলাদেশ জাতীয় হকি দল তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত লড়াই করেছে। তিয়ানজিনে অনুষ্ঠিত এই ম্যাচেচীনের একটি শক্তিশালী প্রোভিন্স দলের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শনিবারের এই ম্যাচে শুরু থেকেই অত্যন্ত আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ দল। রক্ষণভাগ ও আক্রমণভাগের চমৎকার সমন্বয়ে শেষ মুহূর্ত পর্যন্ত তারা প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখে। দলের পক্ষে ম্যাচে একটি করে গোল করেছেন আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু এবং দ্বীন ইসলাম ইমন।
আসন্ন ২০তম এশিয়ান গেমসের প্রস্তুতিকে সামনে রেখে এই চীন সফরের আয়োজন করা হয়েছে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এমন লড়াকু পারফরম্যান্স এশিয়ান গেমসের মূল পর্বে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস ও মনোবল অনেকাংশে বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।