ঋণগ্রহীতা সদস্যদের ৯০ শতাংশ এবং সরকারের ১০ শতাংশ যৌথ মালিকানায় পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক তাদের শেয়ারহোল্ডারদের জন্য ২০২৫ সালের ৩০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছিল। এই ঘোষণার ধারাবাহিকতায় সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সরকারের শেয়ারের মূলধনের ৩০ শতাংশ লভ্যাংশ বাবদ ৮ কোটি ৭০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে এই চেক হস্তান্তর করেন। চেক প্রদান অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন। এছাড়া গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মতিয়র রহমান ও মোঃ রেজাউল করিম চৌধুরী এবং কোম্পানি সচিব আব্দুস সবুর মোঃ বাকিউস অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এরই অংশ হিসেবে ০৭ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার) গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ারের মূলধনের ৩০% লভ্যাংশ বাবদ ৮,৭০,০০,০০০/-(আট কোটি সত্তর লক্ষ) টাকার চেক গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড.