জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতির এই গুরুত্বপূর্ণ বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের জন্য একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা হলো।
আগামী এক বছর জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপাক্ষিক ফোরামটির সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান। শপথ গ্রহণের পর তিনি ৮১তম অধিবেশনে তার কর্মপরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এ সময় তিনি বৈশ্বিক সংকট নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বিশ্বশান্তি রক্ষায় সাধারণ পরিষদের কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।