সরকারি বিভিন্ন দাপ্তরিক যোগাযোগ এবং নথিপত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের ক্ষেত্রেও এই নিয়ম অনুসরণের অনুরোধ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে অফিসিয়াল যোগাযোগ ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের পদবির আগে এই ধরনের সম্মানসূচক শব্দ ব্যবহার পরিহার করতে হবে। দাপ্তরিক কাজে কাজের গতিশীলতা ও আধুনিকতা বজায় রাখতে এই অনুরোধ জানানো হয়েছে বলে জানা গেছে।
prothomalo-bangla/2026-05-02/fcmhhj9i/687b4b81-35c4-40d0-beda-5dcee1262c6c.jfif