কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বাড়ির উঠানে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার গোপদিঘি ইউনিয়নের গোপদিঘি দক্ষিণপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো গোপদিঘি দক্ষিণপাড়া গ্রামের আবদুল কাদির ও নাসিমা আক্তার দম্পতির চার বছর বয়সী মেয়ে হাফিজা আক্তার এবং জুয়েল মণ্ডল ও বাসন্তী রানি মণ্ডল দম্পতির সাত বছর বয়সী ছেলে অমিত মণ্ডল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপদিঘি ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাহবুব আলম জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি তিনি অবগত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৫৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৫৯

নিহত শিশুরা হলো—গোপদিঘি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের আবদুল কাদির ও নাসিমা আক্তার দম্পতির মেয়ে হাফিজা আক্তার (৪) এবং জুয়েল মণ্ডল ও বাসন্তী রানি মণ্ডল দম্পতির ছেলে অমিত মণ্ডল (৭)।