প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২১। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. সাইদুর রহমান খান। বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, অভিযোগটি যাচাই-বাছাইয়ের পর ‘আমলযোগ্য’ বিবেচিত হওয়ায় কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

দুদক সচিব বলেন, কমিশন আইন অনুযায়ী কাজ করে। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে আইন ও বিধি মেনেই অনুসন্ধান শুরু হয়েছে। তিনি আরও জানান, কোনো নাগরিক সংক্ষুব্ধ হলে আইনি ব্যবস্থা নিতে পারেন। অনুসন্ধান শুরুর দিনে দুদকের পিআরও যে বক্তব্য দিয়েছিলেন, তা ‘স্লিপ অব টাং’ ছিল বলে তিনি উল্লেখ করেন।

অনুসন্ধানের প্রাথমিক ভিত্তি সম্পর্কে জানতে চাইলে সচিব বলেন, দুদকে আসা অভিযোগ প্রথমে যাচাই-বাছাই কমিটির কাছে যায়। সেখানে প্রতিবেদন পর্যালোচনার পর কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করে। তবে অনুসন্ধান শেষ হওয়ার আগে অভিযোগের সত্যতা নিয়ে চূড়ান্ত কিছু বলার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও কেনাকাটায় অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। এই অনুসন্ধানের জন্য উপ-পরিচালক জাহিদ কালামের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট অন্যরা হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।

অনুসন্ধানের অংশ হিসেবে পরের দিনই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে চার ধরনের নথি তলব করেছে দুদক। এর মধ্যে আসিফ মাহমুদের দায়িত্ব পালনকালে সম্পাদিত নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত নথিপত্র এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দিষ্ট স্মারকমূলে বদলি সংক্রান্ত নথিপত্র রয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গত ২ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ-বদলি ও কেনাকাটাসহ বিভিন্ন কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে দুদকের উপ-পরিচালক জাহিদ কালামের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে।