কাঠালিয়ায় অভিযান চালিয়ে ৬৩ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
ঝালকাঠি প্রতিনিধি : মোঃ সুমন হাওলাদার
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে মোঃ মামুন নামে এক ব্যবসায়ীর গোডাউন থেকে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন।
নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।