২০০১ সালের ১১ সেপ্টেম্বর সকাল ৮টা ৪৬ মিনিট। নিউইয়র্ক শহরের বুকে তখন আর দশটা সাধারণ দিনের মতোই ব্যস্ততা ছিল। কিন্তু এর ঠিক পরের মুহূর্তেই ঘটে যায় এমন এক বিপর্যয়, যা চিরকালের জন্য বদলে দেয় ইতিহাসের গতিপথ। কেউ হয়তো কল্পনাও করতে পারেননি যে, এই সাধারণ সকালটিই একদিন বিশ্ববাসীর স্মৃতিতে ‘৯/১১’ নামক এক ভয়াবহ ক্ষত হয়ে খোদাই হয়ে থাকবে।
ভয়াবহ সেই ঘটনার পর কেটে গেছে দীর্ঘ ২৫ বছর। কিন্তু ২০০১ সালের আজকের সেই অভিশপ্ত সকালের রেশ আজও বিশ্বজুড়ে মানুষের মনে সমানভাবে টাটকা রয়ে গেছে। আড়াই দশক পেরিয়ে গেলেও এই ঘটনার আড়ালে চাপা পড়ে থাকা প্রকৃত সত্য নিয়ে আজও বিশ্বজুড়ে নানা আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ চলছে। মানুষের মনে এখনও ঘুরপাক খাচ্ছে একটাই অমিমাংসিত প্রশ্ন—সেদিন আসলে কী ঘটেছিল?