কাঠালিয়ায় হতদরিদ্র মানুষের মাঝে গাছের চারা বিতরণ
ঝালকাঠি প্রতিনিধি : মোঃ সুমন হাওলাদার
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন হতদরিদ্র মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তফা কামালের নেতৃত্বে এ চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝেও গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেন।
চারা বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।