দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রাকে টেকসই করার লক্ষ্যে রাজনীতিতে ভালো ও সৎ মানুষের অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান। তিনি বলেন, আমরা যদি যোগ্য এবং সৎ রাজনীতিবিদ তৈরি করতে ব্যর্থ হই, তবে আমাদের স্বপ্নের উন্নয়ন কখনোই টেকসই রূপ পাবে না।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) কর্তৃক ‘আগামীর বরিশাল বিভাগ : সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়েছিল।