ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় গ্যাস উত্তোলনের ধীরগতি নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করেছেন যে, সমুদ্রে গ্যাস উত্তোলনের চেষ্টা কোনো অদৃশ্য ইশারায় বন্ধ রাখা হয়নি। বরং প্রতিবেশী দেশগুলো দীর্ঘ সময় ধরে সমুদ্র থেকে নিয়মিত গ্যাস আহরণ করলেও, বাংলাদেশের পক্ষ থেকে গত এক যুগেরও বেশি সময়ে এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
গ্যাস ও বিদ্যুৎ খাতের বর্তমান সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, এই সমস্যার উদ্ভব হঠাৎ হয়নি। দীর্ঘ সময় ধরে দেশীয় উৎস থেকে গ্যাস উত্তোলনে কার্যকর পদক্ষেপ না নেওয়ার ফলেই জ্বালানি খাতের জন্য দেশকে আমদানিনির্ভর ব্যবস্থার দিকে ঠেলে দেওয়া হয়েছে।
সমুদ্রে খননকাজ বন্ধ রাখার বিষয়ে প্রচলিত ধারণার প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ কোনো দেশকে সুবিধা দেওয়া বা তাদের স্বার্থ রক্ষার জন্য যে বঙ্গোপসাগরে খননকাজ বন্ধ রাখা হয়েছিল, এমন একটি ধারণা জনমনে রয়েছে। তবে তিনি এই ধারণাকে প্রত্যাখ্যান করে সরকারি উদ্যোগের অভাবকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।