ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব দ্রুতই শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে দেশটির প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার সময় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। যুদ্ধ অবসানের এই ঘোষণার পাশাপাশি ট্রাম্প উল্লেখ করেন যে, সংঘাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিশ্ববাজারে তেলের দাম ব্যাপকভাবে হ্রাস পাবে।

শনিবার ডাবলিনে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি তার নিজের মালিকানাধীন একটি রিসোর্টে আয়োজিত গলফ টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের এই বৈঠকগুলো কোনো আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরের অংশ নয়। তবে অনানুষ্ঠানিক এই আলোচনাগুলোতে অর্থনৈতিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি ইরান-মার্কিন যুদ্ধের বিষয়টি গুরুত্বের সঙ্গে স্থান পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৫৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০০