নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া তিন বিশ্বনেতার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত ধরে তোলা একটি ছবি শেয়ার করেছেন।
প্রকাশিত ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাঝখানে দাঁড়িয়ে আছেন এবং তার দুই পাশে রয়েছেন পুতিন ও শি জিনপিং। তিনজনকেই বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। ছবিটির ক্যাপশনে মোদি লিখেছেন, 'দিল্লিতে ব্রিকস সম্মেলন ২০২৬ শুরু হয়েছে।'