প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম। ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত ব্রিকস জোটের গুরুত্বপূর্ণ সম্মেলনে বিশ্বনেতাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি সম্মেলনে সরাসরি আহ্বান জানিয়ে বলেছেন, অন্য কোনো দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে হবে এবং কোনো দেশের বাণিজ্য আটকে রাখা যাবে না।
বিশ্বজুড়ে ক্ষমতার দাপট দেখিয়ে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রবণতার সমালোচনা করে শি জিনপিং সবাইকে একযোগে ব্যবসা ও আলোচনার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে মধ্যপ্রাচ্যের বর্তমান চরম উত্তেজনাকর পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন চীনা প্রেসিডেন্ট। যুদ্ধের ভয়াবহতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পুরো বিশ্বের জন্য ক্ষতিকর এবং এটি সাধারণ মানুষের জীবনকে শুধুমাত্র ধ্বংসের পথেই ঠেলে দিচ্ছে। উল্লেখ্য, এই সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও সশরীরে উপস্থিত ছিলেন।