খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন কাঠালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

ঝালকাঠি প্রতিনিধি : মোঃ সুমন হাওলাদার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় কাঠালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকার কথা স্মরণ করেন।