নয়াপল্টনে রুহুল কবির রিজভীর সাথে মেহেরপুর জেলা বিএনপির শুভেচ্ছা বিনিময়
মোঃ মামুনুর রশীদ : মেহেরপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে এক সৌজন্য ও বিনম্র শুভেচ্ছা বিনিময় করেছেন মেহেরপুর জেলা বিএনপির নেতাকর্মীরা।
আজ রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিলটনের নেতৃত্বে জেলা বিএনপির একটি প্রতিনিধিদল বিএনপির মহাসচিবকে পুষ্পস্তবক অর্পণ করে ফুলেল শুভেচ্ছা জানান।
সৌজন্য সাক্ষাৎকালে মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালীকরণ, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আন্দোলন-সংগ্রামের সার্বিক বিষয়াবলি নিয়ে মহাসচিবের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা হয়।
এ সময় মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিলটন বলেন, দলের প্রতিটি নিবেদিতপ্রাণ কর্মী মহাসচিবের দিকনির্দেশনায় মেহেরপুর জেলায় বিএনপিকে আরও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। জেলা বিএনপির এই শুভেচ্ছা গ্রহণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
উক্ত সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে মেহেরপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।