ধর্ম মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় রফিকুল ইসলাম জামাল এমপিকে ফুলেল শুভেচ্ছা
ঝালকাঠি প্রতিনিধি মোঃ সুমন হাওলাদার
ঝালকাঠি-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল এমপি মহোদয়কে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত করায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছে কাঁঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়ন বিএনপি।
এ সময় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা রফিকুল ইসলাম জামাল এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন এবং তাঁর সফলতা কামনা করেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এই দায়িত্ব পালনের মাধ্যমে তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।