রাজধানীর ফার্মগেট এলাকার একটি মসজিদে গোপন বৈঠক চলাকালীন জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করতে কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা তেজগাঁও থানায় উপস্থিত হচ্ছেন।