প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৩৮। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনীর কমান্ডার মোহাম্মাদ কারামি জানিয়েছেন, যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবিলায় ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মোহাম্মাদ কারামি আরও বলেন, শত্রুপক্ষ যদি কোনো প্রকার ভুল হিসাব করে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, তবে তার কড়া জবাব দিতে দেশটির বাহিনী শতভাগ প্রস্তুত। যেকোনো ধরনের হুমকিতে শক্ত হাতে প্রতিক্রিয়া জানানোর জন্য ইরান সর্বদা প্রস্তুত বলে জানান তিনি।