গাংনীতে ৩০ পিস ই/য়াবা সহ লাল্টু আটক
মোঃ মামুনুর রশীদ : মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু রহমান (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে চারটার দিকে উপজেলার ভোমরদহ গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত লাল্টু রহমান গাংনী উপজেলার মাইলমারী গ্রামের বিলপাড়ার সেকেন্দার আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহেদের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ভোমরদহ গ্রামের দাসপাড়া মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার শহিদুল ইসলামের মুদি দোকানের সামনের পাকা রাস্তার ওপর থেকে লাল্টুকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস হালকা কমলা রঙের ইয়াবাসদৃশ ট্যাবলেট উদ্ধার ও জব্দ করে পুলিশ।
গাংনী থানা অফিসার ইনচার্জ ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর- ২৭, তারিখ: ১৮/০৯/২০২৬ইং)। আইনি প্রক্রিয়া শেষে আসামীকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।