দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি ডিজিটালাইজেশনের নামে দলিল লেখকদের পেশা থেকে উচ্ছেদ না করা এবং দলিল প্রতি সম্মানী ভাতা ন্যূনতম পাঁচ হাজার টাকা নির্ধারণসহ বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্র ঘোষিত ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পটুয়াখালী জেলা সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম আকন। এতে বক্তব্য রাখেন পটুয়াখালী সদর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জুয়েল মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান তালুকদার, দশমিনা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ হারুন চাপরাশি এবং কলাপাড়া উপজেলা দলিল লেখক সমিতির সদস্য সচিব শাজাহান সিরাজসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতারা। সমাবেশে পটুয়াখালী জেলার আটটি উপজেলার সকল দলিল লেখক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে, শত শত দলিল লেখক খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে সমবেত হন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ডিজিটালাইজেশনের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করার পায়তারা চলছে, যা তাদের পেশাগত ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। তারা জানান, দলিল মুসাবিদাকারক হিসেবে দলিল লেখকদের মামলায় জড়ানো হচ্ছে এবং অনভিজ্ঞদের লাইসেন্স প্রদান করা হচ্ছে, যার ফলে প্রকৃত দলিল লেখকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বর্তমান বাজারে দলিল প্রতি ৫০০ টাকা সম্মানী ভাতা অত্যন্ত অপ্রতুল বলে উল্লেখ করে তারা এটি ন্যূনতম পাঁচ হাজার টাকায় উন্নীত করার দাবি জানান।
বক্তারা সরকারের প্রতি এই বিষয়ে জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং কেন্দ্র ঘোষিত ৭ দফা দাবি আদায়ে জেলা ও উপজেলার সকল দলিল লেখককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী জেলা সাব রেজিষ্ট্রি অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম আকন। বক্তব্য রাখেন, পটুয়াখালী সদর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জুয়েল মৃধা, পটুয়াখালী সদর উপজেলা দলিল লেখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদ