শার্শার রুদ্রপুর সীমান্তে ৫০ বোতল ভারতীয় উই/নিক্স সিরাপসহ একজন আটক
মোঃ মিলন হোসেন : যশোর শার্শা উপজেলা প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ব্যক্তি হলেন শার্শা থানার রুদ্রপুর গ্রামের কোরবান আলীর ছেলে মনিরুজ্জামান (৩৬)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, চোরাচালানি পণ্য ও মাদক পাচার প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই অংশ হিসেবে রুদ্রপুর বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ মনিরুজ্জামানকে আটক করেন।
বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিকে শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।