রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ‘দ্বিতীয় স্ত্রী’ মরিয়ম খাতুনের (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ফ্ল্যাটের ভেতর গলায় ফাঁস দেওয়া অবস্থায় তরুণীর দেহটি পাওয়া যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। প্রতিবেদনটি ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা ০৭:৫৩ মিনিটে প্রকাশিত হয়।